ধাপ্পাবাজ বেইমান দের বিরুদ্ধে দলীয় কর্মীদের লড়াই করার ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

ধাপ্পাবাজ বেইমান দের বিরুদ্ধে দলীয় কর্মীদের লড়াই করার ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ   শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি  ব্লকের দেবগ্রাম অঞ্চলের রাউতোড়া গ্রামে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।ওই মিছিল ও সভায় নেতৃত্ব দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো,শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারি,জেলাপরিষদ  এর সদস্য অঞ্জনা মাহাতো,তৃণমূল কংগ্রেসের নেতা কাসেম খান সহ আরো অনেকে।প্রতিবাদ মিছিলের পর রাউতোড়া  গ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।


ওই সভায়  বিধায়ক শ্রীকান্ত মাহাতো শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজীব ব্যানার্জি কে তীব্র ভাষায় আক্রমণ করেন।তিনি বলেন এরা হলেন ধাপ্পাবাজ,বেইমান।এদের বিরুদ্ধে দলীয় কর্মীদের লড়াই করতে হবে।এরা দলে থেকে সব কিছু ভোগ করে,নিজেদের গুছিয়ে নিয়ে এখন বলছে দলে সম্মান পায় নি বলে দল ছেড়ে আমরা বিজেপি দলে  যোগদান করছি।আসলে ওদের অনেক লোভ,ওদের আরো কিছু পদ দিলেও ওরা দলের সাথে বেইমানি করতো।এখন দল খারাপ বলে ওরা বুঝতে পারছে,এতদিন তাহলে দলে ছিলেন কেন।আসলে নির্বাচনের মুখে ওদের মনে হলো তাই দলের উপর দোষ দিয়ে ওরা বিজেপির সাথে হাত  মিলিয়েছে।আসলে সেটা নয় ওরা আরো কমানোর জন্য বিজেপিতে গিয়েছে।তবে ওদের আসা পুরন হবে না।


 বাংলার জনগন মমতার সাথে রয়েছে,তারাই ওদের যোগ্য জবাব দিবে। তিনি আরো বলেন যে বিজেপি ওদের নিয়ে যত নাচা নাচি করুক তাতে কোন লাভ হবে না।বাংলার মানুষ মিথ্যাবাদী বিজেপি কে ২০২১ সালের বিধান সভা নির্বাচনে উপযুক্ত জবাব দিবে। বিধায়ক শ্রীকান্ত মাহাতো আরো বলেন যে কেন্দ্র এর বিজেপি সরকার দেশটাকে বিক্রি করে দিতে চাইছে,কৃষক বিরোধী কৃষি বিল পাশ করিয়েছে,তার বিরুদ্ধে আমাদের আন্দোলন।তাই কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে তৃনমূলের আন্দোলন অব্যাহত থাকবে।তিনি দিল্লিতে আন্দোলন রত কৃষকদের পাশে  তৃণমূল রয়েছে বলে জানান।তিনি বলেন আপনারা বেইমান দের বাংলা থেকে হঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে থাকুন,তিনি আপনাদের পাশে রয়েছেন।বিজেপি কে আপনারা ভয় করবেন না,বিজেপি কে বাংলা থেকে  তাড়ানোর জন্য সকল কে তিনি  এক হয়ে কাজ করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.